২৫ ফেব্রুয়ারি , ২০১৭ ২১:২৯
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, 'দেশে জঙ্গি দমন এবং মাদক বড় চ্যালেঞ্জ। এই দু’টিকে নির্মূল করার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যেই জঙ্গি দমনে যথেষ্ট সাফল্য অর্জিত হয়েছে।'
শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর গোড়-এ শহীদ ময়দানে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শহীদুল হক বলেন, 'যেসব জঙ্গি ধরা পড়েছে এবং যারা বন্দুকযুদ্ধে নিহত হয়েছে তারা প্রত্যেকেই রাজশাহী ও রংপুর এলাকার। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র নাশকতা করবে তারা পার পাবে না। জনগণকে সাথে নিয়ে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে নির্মূল করা হবে।'
তিনি বলেন, '২০১৩ থেকে ১৫ সাল পর্যন্ত হিংসাত্মক কর্মকাণ্ডে ১৬ জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে।'
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম।
আপনার মন্তব্য