সিলেটটুডে ডেস্ক

০১ মার্চ, ২০১৭ ১২:২৩

পরিবহন ধর্মঘট প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত

নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খানসহ চারজন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েতুল্লাহ খান।

বুধবার (১ মার্চ) বুধবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ের ওবায়দুল কাদেরের  দফতরে পরিবহন ধর্মঘটের বিষয়ে রুদ্ধদ্বার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিতি ছিলেন, আইনমন্ত্রী নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন বলেন, ‘আমরা বৈঠকে বসেছিলাম। ধর্মঘটের বিষয়ে আলোচনা করেছি। এখন শ্রমিক নেতাদের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। এ জন্য আমরা পরিবহন মালিক নেতা খন্দকার এনায়েতুল্লাহ খানের অফিসে একটি বৈঠক করবো।’

তিনি আরও বলেন, ‘ধর্মঘট নিয়ে নানা ধরনের ঘটনা ঘটছে। সবকিছু আমাদের নলেজে আছে। আমরা আশাবাদী আজকের মধ্যেই এ ধর্মঘট প্রত্যাহার হবে। ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে আজকের বৈঠকে আমরা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি। তবে এ ঘোষণা এখান থেকে দিতে চাই না। শ্রমিকদের সঙ্গে বসেই সেখান থেকে ঘোষণা দেওয়া হবে।’

প্রসঙ্গত,  তারেক মাসুদ ও মিশুক মুনির নিহতের ঘটনায় দায়ের করা মামলায় এক বাসচালকের আজীবন কারাদণ্ড দেয় মানিকগঞ্জের একটি আদালত। এর প্রতিবাদে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় পরিবহন ধর্মঘট শুরু করে শ্রমিকরা। এরই মধ্যে সাভারে এক নারীকে বাসচাপায় নিহতের ঘটনায় আরেক চালককে মৃত্যুদণ্ড দেয় ঢাকার একটি আদালত। দুই চালকের দণ্ডকে কেন্দ্র করে সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন। এতে স্থবির হয়ে পড়েছে পুরো দেশ।

আপনার মন্তব্য

আলোচিত