সিলেটটুডে ডেস্ক

১২ মার্চ, ২০১৭ ১৫:৩৮

বেতন বাড়ানোর খবর 'টোটালি ফলস' : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরেক দফা বেতন বাড়ছে- এমন খবর ঠিক না। এ খবরকে ‘টোটালি ফলস’ বলে উড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী।

রোববার (১২ মার্চ) সচিবালয়ে নিজ দফতরে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, "আরেক দফা বেতন বাড়ছে- ইজ টোটালি ফলস। এবার মোটেই আরেক দফা ইনক্রিমেন্টের কোনো ব্যবস্থা আমরা করছি না।"

অর্থমন্ত্রী বলেন, "গত বেতন কমিশনে আমরা বলেছি, আর ভবিষতে বেতন কমিশন হবে না। সো, উই অলসো প্রোমিজড- অলটারনেটিভ একটা সিস্টেম করতে হবে।" এ বিষয়ে একটি সেল গঠন করার কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, "মূল্যস্ফীতি ৫ শতাংশের বেশি হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ইনক্রিমেন্ট দেওয়ার বিষয়টি বিবেচিত হবে, এটি আগেই নির্ধারিত। যদি মূল্যস্ফীতি ৫ শতাংশ না হয়, তবে কোনও ইনক্রিমেন্ট হবে না। কাজেই প্রতিবছর বেতন বাড়বে সে ধারণা ঠিক নয়।"

উল্লেখ্য, কয়েক দিন থেকে সংবাদ মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন আবারও বাড়ছে বলে খবর প্রকাশ হয়ে আসছিল।

আপনার মন্তব্য

আলোচিত