সিলেটটুডে ডেস্ক

১৭ মার্চ, ২০১৭ ১৪:৫০

রাজধানীতে ‘আত্মঘাতী’ বিস্ফোরণে একজন নিহত

ঢাকার আশকোনায় হাজি ক্যাম্পের কাছে র‌্যাবের একটি অস্থায়ী ক্যাম্পে ‘আত্মঘাতী’ বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন এক র‌্যাব সদস্য।

বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া জানান, এটি ‘আত্মঘাতী হামলার ঘটনা হয়ে থাকতে পারে’ বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

“র‌্যাবের ওই অস্থায়ী ক্যাম্পের সঙ্গে একটি অজু খানা আছে। সেখানেই আজ (শুক্রবার) বেলা পৌনে ১টার দিকে বিস্ফোরণে একজন নিহত হয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করে দেখছি।”

র‍্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান বলেন, বেলা একটার দিকে আশকোনায় প্রস্তাবিত র‍্যাব সদর দপ্তরের সীমানাপ্রাচীর টপকে এক যুবক ভেতরে প্রবেশ করেন। অপরিচিত লোক দেখে তাকে চ্যালেঞ্জ করে র‍্যাব। একপর্যায়ে যুবক তার শরীরের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটান।

মুফতি মাহমুদ খান বলেন, বিস্ফোরণে ওই যুবক ঘটনাস্থলেই নিহত হন। তার শরীর ছিন্নভিন্ন হয়ে গেছে।

ঘটনার পর র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে আসে। আসেন র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপনার মন্তব্য

আলোচিত