সিলেটটুডে ডেস্ক

১৮ মার্চ, ২০১৭ ১৩:৩৮

এবার র‍্যাব চেকপোস্টে হামলার চেষ্টা করে যুবক নিহত

আশকোনা র‍্যাব ক্যম্পে আত্মঘাতি বোমা হামলার পর রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের তল্লাশি চেকপোস্টে হামলার চেষ্টা করেছে এক মোটরসাইকেল আরোহী। পরে র‌্যাবের ছোড়া গুলিতে ওই হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়।

শনিবার (১৮ মার্চ) ভোর ৫টার দিকে খিলগাঁও শেখের জায়গা নামের স্থানে র‌্যাবের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি করছিলেন র‌্যাব সদস্যরা। এ সময় একজন মোটরসাইকেল আরোহী খুব দ্রুত ওই চেক পোস্টের দিকে এগিয়ে আসেন।

র‌্যাব সদস্যরা তাকে থামার সিগন্যাল দিলে তিনি সিগন্যাল অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাকে আটকাতে গিয়ে দুজন র‌্যাব সদস্য আহত হন বলে জানিয়েছে র‌্যাব।

আপনার মন্তব্য

আলোচিত