সিলেটটুডে ডেস্ক

৩১ মার্চ, ২০১৭ ০৮:২৭

ঢামেকে লে. কর্নেল আজাদের মরদেহ

র‍্যাবের গোয়েন্দা প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) সকাল ৮টার কিছু আগে তার মরদেহ ঢামেক হাসপাতালে পৌঁছে। 

ঢাকা মেডিকেল মর্গ সূত্র জানায়, মরদেহ ময়না তদন্তের জন্য কিছু সময় আগে ঢাকা মেডিকেল কোলেজ হাসপাতাল মর্গে আনা হয়েছে। এর আগেই সেখানে উপস্থিত হন র‍্যাব সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনগত রাত ১২টা ৫ মিনিটের দিকে সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

আপনার মন্তব্য

আলোচিত