৩১ মার্চ, ২০১৭ ১১:৩১
নির্বাচনের পর পরই কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতি এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে শুরু এই অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন স্ট্রাইক আউট’।
কুমিল্লা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন জানিয়েছেন, এ অভিযানে অংশ নিতে বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সোয়াট টিমের ২৪ সদস্য কুমিল্লা এসেছেন।
এদিকে অভিযান চলাকালীন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সীমিত করা হয়েছে যান চলাচল।
কোটবাড়ীর নির্মাণাধীন তিনতলা ওই বাড়িটি বুধবার বিকাল থেকে ঘিরে রাখা হয়। সিটি করপোরেশন নির্বাচনের কারণে বৃহস্পতিবার সেখানে অভিযান চালানো হয়নি।
আপনার মন্তব্য