৩১ মার্চ, ২০১৭ ১৩:০৩
মৌলভীবাজার শহরের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় অভিযানের সময় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে নেয়া হয়েছে। আস্তানা থেকে শোনা যাচ্ছে বিকট বিস্ফোরণের শব্দ। থেমে থেমে চলছে গোলাগুলি।
ঘটনাস্থল থেকে সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক তপন কুমার দাস জানান, দুপুর সাড়ে ১২টার পর থেকে গোলাগুলির পরিমান বেড়ে যায়। ১২টা ৫০ মিনিটে বিকট শব্দে দুইটি বিস্ফোরণ ঘটে। এর চার মিনিট পরই একজন পুলিশ সদস্যকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিতে দেখা গেছে। আহত পুলিশ সদস্যের নাম কয়সর।
জেলা পুলিশ সুপার মো: শাহজালাল বলেন, "তিনি জেলা পুলিশের সদস্য। কীভাবে আহত হয়েছেন এখনো জানা যায়নি।"
এরপর দুপুর ১টা ১৮ মিনিটে সর্বশেষ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আপনার মন্তব্য