সিলেটটুডে ডেস্ক

০৫ এপ্রিল, ২০১৭ ১৩:২৩

কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় ১ জনের ফাঁসির আদেশ

ফাইল ছবি

রাজধানীতে কিশোরী সুস্মিতা রুমি (১৫) ধর্ষণ ও হত্যার ঘটনায় এক আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জয়শ্রী সমদ্দার এ রায় দেন।

ফাঁসির দণ্ড পাওয়া আসামি সাইদুর রহমান বাচ্চু জামিনে গিয়ে বর্তমানে পলাতক রয়েছেন।

২০১২ সালের ১ জুন সন্ধ্যা থেকে পরদিন সকাল ৮টার মধ্যে কোনো একসময় রাজধানীর হাতিরপুলের নাহার প্লাজায় ধর্ষণের পর খুন করা হয় কিশোরী রুমিকে। খুনের পর তার লাশ গুম করার জন্য কিশোরীর পেট থেকে নাড়িভুঁড়ি বের করে বাথরুমের কমোডে রাখা হয়। এরপর তার শরীরকে ২৬ টুকরো করে একটি বাড়ির ছাদের ওপর এবং রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়।

রুমির বাবার নাম সাদ্দাম হোসেন। তাদের গ্রামের বাড়ি ফরিদপুরের আলফাডাঙ্গায়। মোবাইলের মাধ্যমে আসামি বাচ্চুর সঙ্গে তার পরিচয় ও পরে প্রেম হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত