সিলেটটুডে ডেস্ক

০৫ এপ্রিল, ২০১৭ ১৫:৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে মক্কা-মদীনার ইমামের সাক্ষাত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন বাংলাদেশে সফররত সৌদি আরবের মক্কার পবিত্র কাবা শরীফ মসজিদুল হারামের ইমাম, খতিব ও ভাইস প্রেসিডেন্ট শায়খ ড. মুহাম্মদ বিন নাসির আল খুজাইম এবং মদিনার পবিত্র মসজিদে নববীর সিনিয়র ইমাম ও খতিব শায়খ ড. আবদুল মহসিন বিন মুহাম্মদ আল কাসিম।

বুধবার (০৫ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় প্রতিনিধি দলে ছিলেন আরও চার সদস্য। 

সাক্ষাতকালে ইসলামের প্রচার ও প্রসারসহ মুসলিম বিশ্বের কল্যাণের বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

 

আপনার মন্তব্য

আলোচিত