হিন্দি ভাষায় অনূদিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার দুপুরে দুই প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক শেষে বইটির মোড়ক উন্মোচন করেন।
বইয়ের মোড়ক উন্মোচনের আগে দুই দেশের শীর্ষ পর্যায়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই পক্ষে ২২টি চুক্তি ও সমঝোতা স্মারক হস্তান্তর করা হয়।
বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ ‘অসমাপ্ত আত্মজীবনী’ ইংরেজি, উর্দু, জাপানি, ফরাসিসহ বেশ কয়েকটি ভাষায় অনুবাদ করা হয়।
আপনার মন্তব্য