১২ এপ্রিল, ২০১৭ ১২:৫৭
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ আসবেন হাওর পরিদর্শনে। আগামী ১৬ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জ ও কিশোরগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হাওর এলাকাগুলো ঘুরে দেখবেন তিনি।
জানা গেছে, এ নিয়ে বুধবার (১২ এপ্রিল) বঙ্গভবনের স্টেট ডায়নিং হলে সুনামগঞ্জ জেলার সকল পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা ডাকা হয়েছে। দুপুরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বডুয়া।
নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জানান, গণভবনে অনুষ্ঠিত এই সভায় বিভাগীয় কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ্ খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা পরিষদের প্রধান নির্বাহী জর্জেচ মিঞা, জেলার সকল নির্বাহী প্রকৌশলী, কৃষি সম্প্রসারণ বিভাগের ডিডি, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা এবং জেলা পশু সম্পদ কর্মকর্তাকে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।
আপনার মন্তব্য