সিলেটটুডে ডেস্ক

১৫ এপ্রিল, ২০১৭ ১৮:৪৪

রোববার থেকে বন্ধ ‘সিটিং’ সার্ভিস

রাজধানীতে গণপরিবহনের ‘সিটিং’ সার্ভিস বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে রোববার (১৬ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে পরিবহন মালিকপক্ষ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান বিআরটিএ চেয়ারম্যান মশিয়ার রহমান।

বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রোববার থেকে বাস-মিনিবাসসহ সবরকমের গণপরিবহনে কিলোমিটারপ্রতি সরকারের নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা যাবে না। আদায় করলে নেওয়া হবে ব্যবস্থা। এজন্য নতুন করে সব পরিবহনে সুস্পষ্ট ভাড়ার তালিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিআরটিএ চেয়ারম্যান জানান, সিদ্ধান্তগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণে মাঠে থাকবে বিআরটিএ’র টিম। এছাড়া, সংরক্ষিত নারী আসনে কোনো পুরুষ বসলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মন্তব্য

আলোচিত