সিলেটটুডে ডেস্ক

২১ এপ্রিল, ২০১৭ ১৫:০১

সিলেটসহ দেশের অধিকাংশ স্থানে অব্যাহত থাকবে ঝড়-বৃষ্টি

ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরণের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আজ শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা হাতিয়ায় ১৮ দশমিক ০ ডিগ্রী সেলসিয়াস এবং গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনা ও সাতক্ষীরায় ৩৩ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস।

ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কি. মি. যা অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ ঘণ্টায় ৩০-৪০ কি.মি. পর্যন্ত। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯১%।

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে জানানো হয়।

সূত্র : বাসস

আপনার মন্তব্য

আলোচিত