সিলেটটুডে ডেস্ক

২৩ এপ্রিল, ২০১৭ ১৩:২৯

বাঁধের চেয়ে পানির উচ্চতা বেশি হওয়ায় হাওরে বন্যা, দাবি পানিসম্পদ মন্ত্রীর

পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, বাঁধের চেয়ে পানির উচ্চতা বেশি হওয়ায় হাওর এলাকা বন্যায় প্লাবিত হয়েছে।

রোববার (২৩ এপ্রিল) সকালে সচিবালয়ে হাওরের বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

পানিসম্পদ মন্ত্রী বলেন, "হাওরের বাঁধের উচ্চতা সাড়ে ৬ মিটার। আর এবার পানির উচ্চতা ছিল ৮ দশমিক ১ মিটার। গত ২০ বছরে এমন হয়নি।"

তিনি বলেন, "গত ২৯ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত ৪ দিনে পানির উচ্চতা সিলেটে প্রায় সাড়ে ৮ মিটার ও সুনামগঞ্জে ৫ মিটার বেড়েছে। আর কখনও এমনটা বাড়েনি। পানির উচ্চতার জন্য বন্যা হয়েছে।"

তবে হাওরের বাঁধ নির্মাণে কোনো দুর্নীতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত