সিলেটটুডে ডেস্ক

২৩ এপ্রিল, ২০১৭ ১৪:১৯

হাওরে ক্ষতিগ্রস্তদের ১০০ দিন বিনামূল্যে চাল দেবে সরকার, ক্ষয়ক্ষতি নির্ধারণে কমিটি

হাওরের বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ জেলার ৩ লাখ ৩০ হাজার পরিবারকে মাসে ৩০ কেজি করে বিনামূল্যে চাল ও ৫০০ টাকা অর্থসহায়তা দেবে সরকার। ১০০ দিন পর্যন্ত এ সহায়তা দেওয়া হবে।

রোববার (২৩ এপ্রিল) গৃহীত কার্যক্রম ও করণীয় সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে একথা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মন্ত্রী জানান, এসব এলাকায় ১০ টাকা মূল্যে চাল ও ওএমএসের চাল বিক্রি অব্যাহত থাকবে

মায়া বলেন, বন্যা প্লাবিত এলাকায় সরেজমিন পরিদর্শন করে ক্ষয়-ক্ষতি নির্ধারণ করে সুপারিশ দিতে সভায় একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ দিনের মধ্যে হাওরে বন্যায় ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

আপনার মন্তব্য

আলোচিত