সিলেটটুডে ডেস্ক

২৭ এপ্রিল, ২০১৭ ২২:৪৯

রমেল চাকমা হত্যার প্রতিবাদে ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় কমিটির সমাবেশ

পাহাড়ি ছাত্র পরিষদ নান্যাচর উপজেলার সাধারণ সম্পাদক রমেল চাকমাকে সেনা জোনে নির্যাতন করে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় কমিটি।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) শাহবাগে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।

ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আকমল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কমিটির যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান, সদস্য কবি ও সাংস্কৃতিক কর্মী হাসান ফকরি, এডভোকেট রকিব পারভেজ, ব্যারিস্টার সাদিয়া আরমান, জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ডা. ফয়জুল হাকিম, ছাত্র ফেডারেশন সভাপতি পারভেজ লেলিন, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিনয়ন চাকমা প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত