সিলেটটুডে ডেস্ক

২৮ এপ্রিল, ২০১৭ ১৪:২৩

দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা

সিলেট, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শুক্রবার (২৮ এপ্রিল) সারাদেশের আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসার থেকে এসব তথ্য জানা গেছে।

সারাদেশের রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস-বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিম বঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে যা উত্তর বঙ্গোপসাগর বিস্তৃত রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

সূত্র: বাসস

আপনার মন্তব্য

আলোচিত