২৮ এপ্রিল, ২০১৭ ১৭:৪৪
তীব্র সমালোচনার মুখে কানাডা সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন বাংলাদেশ হাওর ও জলাভূমি অধিদপ্তরের কর্মকর্তারা।
শনিবার (২৯ এপ্রিল) সফরের আনুষ্ঠানিক সময়ের ৩দিন আগেই দেশে ফিরছেন অধিদপ্তরের মহা-পরিচালক মজিবুর রহমানসহ ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা।
সুনামগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের সবকয়টি হাওর যখন আগাম বন্যায় ক্ষতিগ্রস্ত, তখন আনুষ্ঠানিক সফরে গত ১৮ এপ্রিল কানাডা সফরে যান অধিদপ্তরের মহা-পরিচালক মজিবুর রহমান, পরিচালক (প্রশাসন) নুরুল আমিন, পরিচালক (জলাভূমি) ড. রুহুল আমিন এবং উপ-পরিচালক (প্রশাসন) নাজমুল আহসান।
আরো পড়ুুন: হাওরে হাহাকার, হাওর উন্নয়ন কর্মকর্তারা বিদেশ সফরে
এ অধিদপ্তরের উপ-পরিচালক (কৃষি ও মৎস্য) ড. মো. নুরুল আলম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, পূর্ব নির্ধারিত একটি বিশেষ সফরে অধিদপ্তরের এ সকল কর্মকর্তা ও সংশ্লিষ্ট কয়েকটি মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ মোট ৯জন গত ১৮ এপ্রিল কানাডায় রওনা দেন এবং শনিবার তারা দেশে ফিরছেন।
উল্লেখ্য, হাওরাঞ্চলের দুর্দিনে হাওর উন্নয়ন কর্মকর্তাদের বিদেশ সফরকে দায়িত্বহীন বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। তাদের এ বিদেশ সফর তীব্র সমালোচনারও সৃষ্টি করে।
আপনার মন্তব্য