৩০ এপ্রিল, ২০১৭ ১৭:৪০
আগামী ২ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট তালিকাভুক্তির নৈর্ব্যক্তিক (MCQ) পরীক্ষার আবেদনপত্র পুরণের সময় বাড়ানো হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও দেশের আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বার কাউন্সিলের আগের বিজ্ঞপ্তি অনুযায়ী ফরম ফিলাপের শেষ দিন ছিলো রোববার। নতুন বিজ্ঞপ্তিতে ফরম ফিলাপের সময় আগামী ১৫ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তবে ১৫ মে এর মধ্যে ফরম ফিলাপ করতে ব্যর্থ হলে প্রতিদিন ২০০ টাকা হারে বিলম্ব ফিসহ ২৫ মে-র মধ্যে ফরম ফিলাপ করে জমা দেয়া যাবে।
আপনার মন্তব্য