সিলেটটুডে ডেস্ক

০২ মে, ২০১৭ ১৭:৪২

হাওর এলাকা পরিদর্শনে বুধবার সুনামগঞ্জ যাচ্ছে ১৪ দল

হাওর এলাকায় দুর্গত মানুষের সাহাযার্থে ত্রাণ বিতরণ ও অবস্থা পরিদর্শনে আগামীকাল বুধবার সুনামগঞ্জে যাচ্ছে কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দরা।

মঙ্গলবার (২রা মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল বুধবার ভোর ৬টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির অফিসের সামনে থেকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে কেন্দ্রীয় ১৪ দলের একটি প্রতিনিধি দল সুনামগঞ্জের হাওর এলাকায় দুর্গত মানুষের সাহাযার্থে ত্রাণ বিতরণ ও অবস্থা পরিদর্শনে যাবেন। সেখানে প্রতিনিধি দল ৩ ও ৪ মে (বুধ ও বৃহস্পতিবার) ২ দিন ত্রাণকার্য পরিচালনা করবেন।

আপনার মন্তব্য

আলোচিত