সিলেটটুডে ডেস্ক

০৩ মে, ২০১৭ ১২:৩৮

আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস

আজ বুধবার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতিবছরের মতো সারাবিশ্বের সাথে বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে, 'ক্রান্তিকালে সমালোচকের দৃষ্টি : শান্তিপূর্ণ, ন্যায়নিষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা (ক্রিটিক্যাল মাইন্ডস ফর ক্রিটিক্যাল টাইমস : মিডিয়াস রোল ইন এডভান্সিং পিসফুল, জাস্ট এন্ড ইনক্লুসিভ সোসাইটিস্)'।

দিবসটি উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব আগামীকাল সকাল সাড়ে ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন-এর উদ্যোগে বিকাল সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।

দিবসটি উপলক্ষে তথ্য মন্ত্রণালয় প্রেরিত এক নিবন্ধে বলা হয়েছে, দেশের উন্নয়নকে টেকসই, গতিশীল ও অংশগ্রহণমূলক করতে অবাধ তথ্য প্রবাহের কোনো বিকল্প নেই।

আপনার মন্তব্য

আলোচিত