০৪ মে, ২০১৭ ১১:৩২
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ফল প্রকাশ হয়েছে। এবার সারাদেশে ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। সিলেট বোর্ডে পাসের হার সিলেট ৮০.২৬ শতাংশ।
সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন, সিলেট বোর্ডে এ সংখ্যা ২,৬৬৩।
সিলেট বোর্ডে ৮৭২টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়, এদের মধ্যে ৩৭টি প্রতিষ্ঠানের সকলেই পাস করে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকাল ১০টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে তার কাছে ফলাফলের এই অনুলিপি হস্তান্তর করেন।
সারাদেশে মোট ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয়। গত ২ ফেব্রুয়ারি থেকে ২ মার্চ পর্যন্ত এসএসসির তত্ত্বীয় এবং ৪ থেকে ১১ মার্চ ব্যবহারিক পরীক্ষা হয়।
গত বছর এই পরীক্ষায় ৮৮ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল, জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৯ হাজার ৭৬১ জন।
আপনার মন্তব্য