সিলেটটুডে ডেস্ক

০৭ মে, ২০১৭ ১৪:০২

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি

২০১৭-১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই নীতিমালা প্রকাশ করা হয়।

নীতিমালা অনুযায়ী, অনলাইন ও এসএমএসের মাধ্যমে ৯ মে থেকে ভর্তির আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে ২৬ মে পর্যন্ত। যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে, তাদেরও এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ৫ জুন। পরে আরো দুই দফায় আবেদন গ্রহণ করা হবে। ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে। দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজে এই নীতিমালা প্রযোজ্য হবে।

আপনার মন্তব্য

আলোচিত