সিলেটটুডে ডেস্ক

০৮ মে, ২০১৭ ১৩:২৩

জেএমবির রাসায়নিক সরবরাহকারী দুই সদস্য গ্রেপ্তার

রাজধানীর আশুলিয়া থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) রাসায়নিক পদার্থ সরবরাহকারী দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (৭ মে) দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজনের নাম ইমরান ও রফিক বলে জানা গেছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা জেএমবিকে বোমা তৈরির রাসায়নিক পদার্থ সরবরাহ করতো। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের বিস্ফোরক ও বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বলেন, সোমবার দুপুরে কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আপনার মন্তব্য

আলোচিত