সিলেটটুডে ডেস্ক

০৯ মে, ২০১৭ ২২:৫৯

‘ধর্ষক’ শাফাতের বাবার বিরুদ্ধে সাবেক পুত্রবধূর জিডি

ফারিয়া মাহবুব পিয়াসা

রাজধানীর বনানীর একটি হোটেলে দুই বিশ্ববিদ্যালয় ছাত্রীকে ধর্ষণের মামলার আসামি শাফাত আহমেদের বাবা আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার সাবেক পুত্রবধু ফারিয়া মাহবুব পিয়াসা।

দুই ছাত্রী ধর্ষণের ওই ঘটনাকে শাফাতের সাবেক স্ত্রী ফারিয়ার 'সাজানো নাটক ও ষড়যন্ত্র' বলে অভিযোগ করায় দিলদার আহমেদের বিরুদ্ধে রোববার (৭ মে) ভাটারা থানায় ওই জিডি করেন তিনি।

ফারিয়া জানান, ঘটনার শিকার মেয়ে দুটি তার কাছে অভিযোগ নিয়ে গিয়েছিল। তিনি ঘটনা শুনে বলেছেন- ওরা অনেক টাকার মালিক। তাদের কিছু হবে না। এরপর ওই ছাত্রীরা নিজেদের ইচ্ছেতে মামলা করেছে।

প্রধান আসামি শাফাতের বাবা এজন্য তাকে দায়ী করে তার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছেন এবং নিজের নিরাপত্তার জন্য তিনি থানায় জিডি করেছেন বলে জানান।

গত ২৮ মার্চ রাতে রাজধানীর বনানীর 'দি রেইনট্রি' নামক একটি হোটেলে পূর্ব পরিচিত শাফাত আহমেদের জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে রাতভর ধর্ষণের শিকার হন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ওই ঘটনায় গত শনিবার আপন জুয়েলার্সের অন্যতম কর্ণধার দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ ও ই-মেকার্স ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক নাঈম আশরাফকে প্রধান অভিযুক্ত করে মামলা করেন এক ছাত্রী। মামলার অপর তিন আসামির একজন সাদমান সাকিফ রেগনাম গ্রুপের পরিচালক। অপর দুই আসামির একজন শাফাতের গাড়ি চালক বিল্লাল এবং তার দেহরক্ষী আবুল কালাম আজাদ। ওই তিনজনের বিরুদ্ধে ধর্ষণে সহযোগিতা করার অভিযোগ আনা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত