সিলেটটুডে ডেস্ক

১০ মে, ২০১৭ ১৪:৫৯

বৃষ্টি হতে পারে টানা ৫ দিন

ফাইল ছবি

লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকাসহ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। ফলে বাংলাদেশের সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ বৃষ্টিপাত আগামী পাঁচদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

অবহাওয়া অধিদফতরের দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানা গেছে।

পূর্বাভাস জানায়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আজকের (বুধবার) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকাসহ বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রধানত অপরিবর্তিত থাকতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত