১১ মে, ২০১৭ ০৯:২২
রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাছমারা গ্রামে একটি ‘জঙ্গি আস্তানা’য় অভিযান চালাচ্ছে পুলিশ।
বৃস্পতিবার (১১ মে) ভোর থেকে পুলিশ বাড়িটি ঘিরে ফেলে এবং পরে অভিযান শুরু হয়।
গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিফজুর আলম মুন্সি বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, অভিযানে ৩ জন নিহত হয়েছে। এদের মধ্যে দুই নারী রয়েছে। এছাড়া দুই শিশুকে উদ্ধাার করা হয়েছে।
এছাড়া অভিযানে দুইজন পুলিশ সদস্য এবং একজন ফায়ার সার্ভিস কর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আপনার মন্তব্য