সিলেটটুডে ডেস্ক

১১ মে, ২০১৭ ১৬:০৮

আগামী বাজেট হবে করের বাজেট, বাড়বে করের চাপ : অর্থমন্ত্রী

ফাইল ছবি

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতবলেছেন, ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট হবে করের বাজেট। এ বাজেটে করের চাপ বাড়বে।

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদপত্রের সম্পাদক এবং বেসরকারি টিভি চ্যানেলগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রি-বাজেট বৈঠকে এসব কথা জানান অর্থমন্ত্রী।

তিনি বলেন, করের চাপ বাড়ার ফলে জনজীবনে এর কিছুটা প্রভাব পড়বে। সেক্ষেত্রে সরকারের কিছু করার নেই।

অর্থমন্ত্রী বলেন, আগামী ৫ বছরের মধ্যে ভ্যাট দাতার সংখ্যা ৫ লাখ বাড়াতে চাই। পদ্মা সেতুর কাজ ২০১৮ সালেই শেষ হবে। তবে রেলসেতুর কাজ কিছুটা বাকি থাকবে। বাজেটে সরকারের মেগা প্রকল্পগুলো সম্পর্কে আলাদা পুস্তক প্রকাশিত হবে।

তিনি আরও বলেন, এবারের বাজেটে সর্বোচ্চ বরাদ্দ থাকবে বিদ্যুৎ খাতে। আর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে মানবসম্পদ উন্নয়নে।

প্রি-বাজেট বৈঠকে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, চ্যানেল আই-এর ডিরেক্টর অব নিউজ শাইখ সিরাজ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, সমকালের সম্পাদক গোলাম সারোয়ার, এটিএন বাংলার হেড অব নিউজ জ ই মামুন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান, অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুনসহ সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

আপনার মন্তব্য

আলোচিত