সিলেটটুডে ডেস্ক

১৯ মে, ২০১৭ ০০:৩৪

সোনা ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার

অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাকার তিন ঘণ্টা পর তা প্রত্যাহার করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। যুগোপযোগী স্বর্ণ আমদানি নীতিমালা প্রণয়নে শুল্ক গোয়েন্দা মহাপরিচালকের আশ্বাসে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।

বাজুসের সভাপতি গঙ্গাচরণ মালাকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুই দফা দাবিতে বৃহস্পতিবার (১৮ মে) বিকাল থেকে ধর্মঘটের ডাক দেয় স্বর্ণ ব্যবসায়ীরা।

এসব দাবির মধ্যে ছিল সাম্প্রতিক সময়ে শুল্ক গোয়েন্দা বিভাগের হয়রানিমূলক অভিযান বন্ধ এবং ব্যবসাবান্ধব স্বর্ণ আমদানি নীতিমালা জারি।

আপনার মন্তব্য

আলোচিত