সিলেটটুডে ডেস্ক

১৭ আগস্ট, ২০১৭ ১০:০৭

গোলাগুলির পর সুন্দরবন থেকে ২ বনদস্যু আটক

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে দুই বনদস্যুকে আটক করার কথা জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে চাঁদপাই রেঞ্জের আন্ধারমানিক খালে বনদস্যু সুমন বাহিনীর সঙ্গে র‍্যাবের এই বন্দুকযুদ্ধ হয়।

র‍্যাব-৮-এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুজ্জামান জানান, সকাল সাড়ে সাতটার দিকে চাঁদপাই রেঞ্জে অভিযানে গেলে বনদস্যুদের সঙ্গে র‍্যাবের বন্দুকযুদ্ধ হয়।

বনদস্যু সুমন বাহিনীর দুই সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি।

আটক বনদস্যুদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানায়নি র‍্যাব। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির সুনির্দিষ্ট সংখ্যাও র‍্যাব জানাতে পারেনি।

আপনার মন্তব্য

আলোচিত