১৭ আগস্ট, ২০১৭ ১৫:৪৪
পিয়াজের দাম বারবার বৃদ্ধি পাওয়ার ব্যাখ্যা চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। বাণিজ্য সচিব, বাংলাদেশ শুল্ক কমিশনের চেয়ারম্যান এবং টিসিবি'র চেয়ারম্যানকে আগামী তিনদিনের মধ্যে এই নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, গত একমাসে (জুলাই-আগস্ট) তিনদফায় পিয়াজের মূল্যবৃদ্ধি করা হয়। গত ১৩ আগস্ট টিসিবি'র মূল্য তালিকায় দেখা যায়, গত ১৩ জুলাই দেশি পিয়াজ ২৮-৩২ টাকা কেজি, আমদানি করা পিয়াজ ২২-২৫ টাকা কেজিপ্রতি মূল্য নির্ধারণ করা হয়। এরপর গত ৬ আগস্ট দেশি পিয়াজের মূল্য বাড়িয়ে ৩০-৩৫ এবং আমদানি করা পিয়াজ ৪৫-৫০ টাকা করা হয়। সবশেষ গত ১৩ আগস্ট দেশি পিয়াজ ৫০-৫৫ টাকা এবং আমদানি করা পিয়াজের মূল্য ৬০-৬৫ টাকা ধরে প্রায় একমাসে মূল্য তিনবার বৃদ্ধি পায়।
নোটিশের উপযুক্ত জবাব না পেলে এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নোটিশ প্রদানকারী আইনজীবী।
আপনার মন্তব্য