সিলেটটুডে ডেস্ক

২৯ আগস্ট, ২০১৭ ২৩:০৮

মিয়ানমারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে বুধবার ঢাকায় সমাবেশ

মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গাদের প্রতি দেশটির সামরিক বাহিনী কর্তৃক ধর্ষণ ও গণহত্যার প্রতিবাদে রাজধানীর শাহবাগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করবে লেখক-শিল্পী-ছাত্র-শিক্ষক-সাংবাদিক-সাংস্কৃতিককর্মী বৃন্দ ব্যানারের একটি সংগঠন।

বুধবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার সময় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

কর্মসূচির অন্যতম আয়োজক লেখক ও প্রকাশক রবিন আহসান জানান, পৃথিবীর সবচেয়ে বিপন্ন জাতিগোষ্ঠী রোহিঙ্গা জনগণের ওপর মিয়ানমার সামরিক বাহিনীর অভিযানে ৮ শতাধিক মানুষ নিহত হয়েছে। হাজার হাজার বিপন্ন মানুষ জীবন বাঁচাতে কড়া নাড়ছে বাংলাদেশর দরজায়। মানুষের জীবনের দাম সবচেয়ে বেশি। বাংলাদেশ সরকারের কাছে আমাদের দাবি- আমাদের কাছে যেন একজন বিপন্ন মানুষও উপেক্ষিত না হয়।

মিয়ানমার সরকারের ওপর জোরদার আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে বাংলাদেশের কূটনৈতিক প্রচেষ্টারও আহবান জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত