সিলেটটুডে ডেস্ক

০২ সেপ্টেম্বর, ২০১৭ ০৮:৫৮

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এতে নামাজ আদায় করেন।

শনিবার সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে ইমাম ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। 

ঈদের নামাজ ও খুৎবা শেষে বিশেষ মোনাজাত করা হয়। এতে সবার মাগফিরাত ও কল্যাণ কামনার পাশাপাশি দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামানা করে দোয়া করা হয়। 

এদিকে প্রধান ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। র‍্যাব-পুলিশ সদস্যদের বাড়তি উপস্থিতি লক্ষ্য করা গেছে। এছাড়াও নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ ও মাঠের বাইরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়।

 

 

 

আপনার মন্তব্য

আলোচিত