০৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৩:৩২
আগামী বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে বিএনপিকে এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
ঈদের ছুটি শেষে সোমবার (৪ সেপ্টেম্বর) প্রথম কার্যদিবসে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান অর্থমন্ত্রী।
তিনি বলেন, আগামী বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে। এখন নির্বাচন কমিশনের হাতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করার কাজ ছাড়া আর কোনো কাজ নেই। তাঁরা এখন নির্বাচনের কাজ করবে। আশা করছি, বিএনপি এই নির্বাচনে অংশ নেবে।
এর আগে সোমবার সকালে আবুল মাল আবদুল মুহিত কার্যালয়ে এলে কর্মকর্তারা তাঁকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনিও সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
আপনার মন্তব্য