সিলেটটুডে ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:২২

জঙ্গি অর্থায়নের অভিযোগে গ্রেপ্তার ১১ জনের নাম প্রকাশ

জঙ্গি অর্থায়নে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন জেলা থেকে ১১ জনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) খুলনা থেকে ২ জন, রাজশাহী থেকে ১ জন ও বাকিদের ঢাকা থেকে গ্রেপ্তার করা হলেও শনিবার তা গণমাধ্যমে জানানো হয়।

আটককৃতরা হচ্ছেন, হেলাল উদ্দিন, আল আমিন , ফয়সাল ওরফে তুহিন, মঈন খান, আমজাদ হোসেন, মো. নাহিদ, মো. তাজুল ইসলাম ওরফে শাকিল, মো. জাহেদুল্লাহ, আল মামুন, টলিনাথ ও আল আমিন।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ মুফতি মাহমুদ খান শনিবার (২৩ সেপ্টেম্বর) মি‌ডিয়া সেন্টা‌রে সংবাদ স‌ম্মেল‌নে এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, আটককৃতদের মধ্যে সাতজন দেশিয় সফটওয়্যার প্রতিষ্ঠান ওয়াইমিতে চাকুরি করত। ওয়াইমি’র মাধ্যমে তারা দেশের বাইরে থেকে জঙ্গিবাদের জন্য টাকা নিয়ে আসত। যার ৪৭ শতাংশ অবকাঠা‌মো ও বাকি টাকা জ‌ঙ্গিবা‌দে ব্যবহৃত হ‌ত। বাকিরা অন্যান্য প্রতিষ্ঠানে কাজ করত। ২০১৫ সালে জামিন প্রাপ্ত দু’জন আসামিও রয়েছে এদের মধ্যে।

র‌্যাব আরও জানায়, বাংলা‌দেশ ছাড়াও স্পেনে অ‌ভিযান প‌রিচালনা করে জঙ্গি অর্থদাতা আতাউল হককে আটক করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত