সিলেটটুডে ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:৪৮

রোহিঙ্গাদের জন্য চীনের ত্রাণ চট্টগ্রামে

মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য চীনের ৫৭ টন ত্রাণসামগ্রী এসে পৌঁছেছে। এটি চীনের ত্রাণের প্রথম চালান।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে চীনের ত্রাণ সহায়তা বহনকারী বিমানটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চীনা দূতাবাসের কর্মকর্তা জং জিয়াজু এই ত্রাণসামগ্রী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন।

হাবিবুর রহমান বলেন, এই মানবিক ত্রাণ সহায়তা রোহিঙ্গাদের মাঝে বিতরণের জন্য কক্সবাজারে পাঠানো হবে। মিয়ানমারে সহিংসতা ও নির্যাতনের কারণে তারা বাংলাদেশে পালিয়ে এসেছে।

তিনি জানান, পর্যায়ক্রমে চীন আরও ত্রাণসামগ্রী পাঠাবে।

আপনার মন্তব্য

আলোচিত