সিলেটটুডে ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:২৫

হাসপাতালে সাংবাদিক আবেদ খান

বিশিষ্ট সাংবাদিক আবেদ খান (৭২) রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ার পর দুটিতে রিং পরানো হয়।

আবেদ খানের স্ত্রী অধ্যাপক সানজিদা আখতার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, চিকিৎসকের পরামর্শে আবেদ খানকে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে। তিনি এখন সুস্থ আছেন এবং শুক্রবার তাকে কেবিনে পাঠানো হবে।

চিকিৎসক আবেদ খানকে আগামী তিন সপ্তাহ টেলিফোনে কথা বলতে বারণ করেছেন বলেও জানিয়েছেন অধ্যাপক সানজিদা। স্বামীর সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত