২৯ সেপ্টেম্বর, ২০১৭ ২১:২৮
বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জন্য ৫৯ টন ত্রাণ পাঠিয়েছে রেডক্রস ফিনল্যান্ড ও নরওয়ে।
ত্রাণবাহী কার্গো বিমানটি শুক্রবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের কাছে ত্রাণসামগ্রী হস্তান্তর করেন নরওয়ে রেডক্রসের লজিস্টিক কো অর্ডিনেটর উড পেডারশেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্টের চট্টগ্রাম ইউনিটের সচিব আবদুল জাব্বার ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের কর্মকর্তা আরিফ রহমান।
ত্রাণ সামগ্রীর মধ্যে অধিকাংশ চিকিৎসা সরঞ্জাম রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মকর্তারা।
আপনার মন্তব্য