১৪ অক্টোবর, ২০১৭ ১২:২১
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীকে আটক করা হয়েছে।
শনিবার ভোর সোয়া ৫টার দিকে তাকে আটক করে শুল্ক ও গোয়েন্দা কর্মকর্তারা। তবে ঠিক কি পরিমাণ স্বর্ণ আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি।
আটক বিমানকর্মীর নাম ওমর ফারুক। তিনি বাংলাদেশে বিমানে গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজার হিসেবে কর্মরত।
জানা যায়, মালয়েশিয়া থেকে আগত বিজি-০৮৭ ফ্লাইটে আসা বিপুল পরিমাণ স্বর্ণের চোরাচালানসহ ওমর ফারুককে ভোরে আটক করা হয়েছে। স্বর্ণের পরিমাণ এখনও হিসাব করা হয়নি।
আপনার মন্তব্য