সিলেটটুডে ডেস্ক

১৬ অক্টোবর, ২০১৭ ২০:০২

ইজতেমা শুরু ১২ জানুয়ারি থেকে

আগামী বছরের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব হবে ১২ থেকে ১৪ জানুয়ারি আর দ্বিতীয় পর্বের ইজতেমা ১৯ থেকে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

টঙ্গীতে বিশ্ব ইজতেমার নিরাপত্তা ও অন্যান্য বিষয় নিয়ে সোমবার (১৬ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত বৈঠক শেষে মন্ত্রী এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবারের মতো এবারও যাতে সুন্দর ও নিরাপদভাবে ইজতেমা শেষ করতে পারি এজন্য আরো কিছু করার প্রয়োজন আছে কি না এ নিয়ে সবার সঙ্গে আলোচনা করেছি।

তিনি আরো বলেন, ইজতেমাস্থলে প্রতিবারের মতো এবারও ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ, র‌্যাব, আনসার ও প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনী থাকবে। নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন সবকিছুই সেই মাঠে আমরা সবই রাখব।

আপনার মন্তব্য

আলোচিত