সিলেটটুডে ডেস্ক

০১ নভেম্বর, ২০১৭ ১৩:৩৫

লন্ডনে কথিত বৈঠক: খালেদার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ, আদেশ পরে

খালেদা জিয়া লন্ডনের তাজ হোটেলে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে ‘গোপন বৈঠক’ করেছেন দাবি করে আদালতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনেছেন আওয়ামীপন্থী এক আইনজীবী।

রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আবেদন করেছেন

বুধবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে মামলার আবেদন করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মশিউর মালিক।

তবে বিচারক মামলার বিষয়ে আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

মশিউরের দায়ের করা অভিযোগে বলা হয়, লন্ডনের সেন্ট জেমস কোর্ট এলাকার তাজ হোটেলে বসে গত ১৮ ও ১৯ জুলাই গভীর রাতে আইএসআইয়ের সদস্য জুনায়েদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপার্সন।

‘দেশে অরাজক পরিস্থিতি তৈরি এবং ভারত-বাংলাদেশের মধ্যে যুদ্ধাবস্থা তৈরি’ করতে খালেদা জিয়া ওই বৈঠক করেন বলে অভিযোগ তার।

মশিউর বলছেন, গণমাধ্যমে খবর আসার পর ‘দীর্ঘসময় ধরে’ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের লন্ডন শাখার মাধ্যমে অনুসন্ধান চালিয়ে বৈঠকের বিষয়ে তিনি নিশ্চিত হয়েছেন।

এর আগে খালেদা জিয়া প্রায় তিন মাস লন্ডনে অবস্থান করেন। গত ১৮ অক্টোবর তিনি দেশে ফেরেন।

আপনার মন্তব্য

আলোচিত