০১ নভেম্বর, ২০১৭ ১৩:৪৭
আত্মসমর্পণ করলো সুন্দরবনের আরও দু’টি বনদস্যু বাহিনীর ২০ জন সদস্য।
মঙ্গলবার (০১ নভেম্বর) ১২ টার দিকে পিরোজপুর স্টেডিয়াম মাঠে মানজু ও মজিদ বাহিনীর এ বনদস্যুরা আত্মসমর্পণ করেন।
এসময় বনদস্যুরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন এর হাতে অস্ত্র ও গুলি জমা দিয়ে আত্মসমর্পণ করেন।
পরে স্বরাষ্ট্রমন্ত্রী তার এক বক্তব্যে বলেন, বনদস্যুদের ধারাবাহিক আত্মসমর্পণ বনে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনবে। যারা এখনো আত্মসমর্পণ করেনি তাদেরকেও আত্মসমর্পণের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ফিরবে না তাদের ভাগ্যে ভয়াবহতা অপেক্ষা করছে।
বনদস্যুদের আত্মসমর্পণের বিষয়ে যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোহসীন উল হাকিমকে বিশেষ ধন্যবাদ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাকিমের সহযোগিতায় এর আগে আরও ১২ টি বনদস্যু বাহিনী আত্মসমর্পণ করেন। মানজু ও মজিদ বাহিনীসহ ১৪টি বনদস্যু বাহিনী আত্মসমর্পণ করলো।
আপনার মন্তব্য