সিলেটটুডে ডেস্ক

০১ নভেম্বর, ২০১৭ ১৪:১১

শেষ হলো জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিন

সারাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো অষ্টম শ্রেণির সমাপনী জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিন।

বুধবার (৩১ অক্টোবর) কোনো রকম অপ্রীতিকর ঘটনা ও অভিযোগ ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে শেষ করেছে ২৩ লাখ শিক্ষার্থী।

প্রথম দিন সাধারণ আট বোর্ডের জেএসসিতে বাংলা প্রথমপত্র এবং মাদ্রাসার জেডিসির কুরআন মাজীদ ও তাজবিদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

তবে নিবন্ধন করেও প্রথম দিন পরীক্ষাকেন্দ্রে অনুপস্থিত ছিল ৪১ হাজার ৮০৯ জন।

এদিকে অসদুপায় অবলম্বনের দায়ে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে।

অনিয়ম ঠেকাতে এবার পদ্ধতিতে এসেছে বেশ কিছু পরিবর্তন। তবে প্রশ্নফাঁস রোধে শিক্ষা মন্ত্রণালয়ের আশ্বাসেও শঙ্কা কাটছে না অভিভাবকদের।

এদিকে, পরীক্ষা দিতে যাবার পথে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকাডুবে প্রাণ গেছে তিন শিক্ষার্থীর। আহত অবস্থায় উদ্ধার হয়েছেন ১০ জন।

আপনার মন্তব্য

আলোচিত