সিলেটটুডে ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০১৭ ১৭:৪২

সহকারী শিক্ষকদের আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষক প্রতিনিধি দলের সদস্যরা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিকের শিক্ষক প্রতিনিধি দলের সদস্য তপন কুমার মণ্ডল।

তিনি বলেন, মন্ত্রী আমাদের বলেছেন তিনি আমাদের দাবি-দাওয়াগুলো বিবেচনা করবেন।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের মিন্টো রোডের বাসভবনে তাঁর সঙ্গে বৈঠকে বসেন আন্দোলনরত সহকারী শিক্ষকরা।

বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, না খেয়ে দাবি আদায় করা সম্ভব না। দাবি-দাওয়া পূরণ করতে হলে আলাপ-আলোচনা করতে হয়। আলাপ-আলোচনার মাধ্যমে দাবি আদায় করা যায়।

বেতন বৈষম্য নিরসনের দাবিতে গত ২৩ ডিসেম্বর সকাল ১০টায় বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যোগে এ অনশন কর্মসূচি শুরু হয়। আর এ কর্মসূচিতে যোগ দেন সহকারী শিক্ষকদের ১০টি সংগঠনের হাজার হাজার শিক্ষকরা।


আপনার মন্তব্য

আলোচিত