সিলেটটুডে ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০১৭ ২৩:১৬

রাজধানীর আকাশে র‌্যাবের সার্চলাইটযুক্ত হেলিকপ্টার

থার্টিফার্স্ট নাইটকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর আকাশে সার্চলাইটযুক্ত হেলিকপ্টার সংযুক্ত করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। রোববার (৩১ ডিসেম্বর) রাতে গুলশান-২ এর আকাশে র‌্যাবের এসব হেলিকপ্টার দেখা যায়।

ইতোমধ্যে থার্টিফার্স্ট নাইটকে ঘিরে সারাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে রাজধানী ঢাকার গুলশান, বনানী, বারিধারার কূটনৈতিক জোনে বিশেষ নজরদারি রাখা হয়েছে।

র‌্যাবের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান রাত সাড়ে ৮টার দিকে নিরাপত্তা বিষয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব জানান।

তিনি বলেন, ঢাকাসহ সারাদেশেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। র‌্যাবের পাশাপাশি অন্যান্য আইনশংখলা বাহিনীও নিরাপত্তা ব্যবস্থায় কাজ করছে। বিশেষ করে পথচারিরা যেন ভোগান্তিতে না পড়ে এবং নারীরা যেন হয়রানির শিকার না হয়, সেই বিষয়টিও র‌্যাবের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রয়েছে।

আনোয়ার লতিফ আরো বলেন, নিরাপত্তা ব্যবস্থায় প্রতি বছরই র‌্যাবের হেলিকপ্টার মোতায়েন করা হয়। তবে এবারই প্রথম রাজধানীতে সার্চলাইটযুক্ত হেলিকপ্টার সংযুক্ত করা হয়েছে।

এসময় সাংবাদিকদের নতুন বছরের শুভেচ্ছা জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আপনার মন্তব্য

আলোচিত