সিলেটটুডে ডেস্ক

০৩ জানুয়ারি, ২০১৮ ১৫:০০

৮ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর রদবদল

নতুন চার মন্ত্রীর শপথ গ্রহণের পর দিনই বুধবার (৩ ডিসেম্বর) মন্ত্রীসভার দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। মন্ত্রীসভার বৈঠকের পর বুধবার দুপুরে এক ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, আট মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।

জানা গেছে, বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে পানি সম্পদ, রাশেদ খান মেননকে বেসামরিক বিমান চলাচল থেকে সমাজকল্যাণ ও পানি সম্পদ মন্ত্রণালয় থেকে মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে নিযুক্ত করা হয়েছে।

এছাড়াও ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে দেয়া হয়েছে তথ্যমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এছাড়াও নতুন শপথ নেয়া মন্ত্রীদের মধ্যে নারায়ণ চন্দ্র চন্দকে মৎস্য ও প্রাণী সম্পদ ও মোস্তফা জব্বারকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হচ্ছে। শাহজাহান কামালকে বেসরকারি বিমান চলাচল ও কাজী কেরামত আলীকে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত