০৬ জানুয়ারি, ২০১৮ ১৩:৩২
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে বাসে গ্যাসবেলুন বিস্ফোরণে সংগঠনটির ৮ কর্মী দগ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দগ্ধরা হলেন- আকাশ, রানা, রিফাত, রায়হান, মেহেদি হাসান, রওশন, সৌরভ ও কাব্য।
শনিবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকার আল-রাজি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ওসি মাজহার হোসেন জানান, “উত্তরা পশ্চিম এলাকা থেকে রাইদা পরিবহনের একটি রিজার্ভ বাসে গ্যাস বেলুন নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা শাহবাগ এলাকার দিকে যাচ্ছিল। ফার্মগেটে বাসের মধ্যে কোনো এক যাত্রী সিগারেট ধরালে বেলুন বিস্ফোরণ হয়।”
দগ্ধরা হাসপাতালে গণমাধ্যমকে জানান, তাঁরা ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নিতে বাসভাড়া করে আসছিলেন। সবার হাতেই ছিল গ্যাসের বেলুন। হঠাৎ করেই বেলুনগুলো ফুটতে শুরু করে আর তারপরই বাসের ভেতর আগুন ধরে যায়।
একটি সূত্র জানায়, এ সময় বাসের ভেতর কয়েকজন সিগারেট খাচ্ছিল। তা থেকেই মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে তিন-চারটি সিট পুড়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আহতরা ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।রাজধানীতে বাসে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ ৮ ছাত্রলীগ কর্মী
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রায় অংশ নিতে আসার পথে বাসে গ্যাসবেলুন বিস্ফোরণে সংগঠনটির ৮ কর্মী দগ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দগ্ধরা হলেন- আকাশ, রানা, রিফাত, রায়হান, মেহেদি হাসান, রওশন, সৌরভ ও কাব্য।
শনিবার (৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকার আল-রাজি হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
তেজগাঁও থানার ওসি মাজহার হোসেন জানান, “উত্তরা পশ্চিম এলাকা থেকে রাইদা পরিবহনের একটি রিজার্ভ বাসে গ্যাস বেলুন নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা শাহবাগ এলাকার দিকে যাচ্ছিল। ফার্মগেটে বাসের মধ্যে কোনো এক যাত্রী সিগারেট ধরালে বেলুন বিস্ফোরণ হয়।”
দগ্ধরা হাসপাতালে গণমাধ্যমকে জানান, তাঁরা ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রায় অংশ নিতে বাসভাড়া করে আসছিলেন। সবার হাতেই ছিল গ্যাসের বেলুন। হঠাৎ করেই বেলুনগুলো ফুটতে শুরু করে আর তারপরই বাসের ভেতর আগুন ধরে যায়।
একটি সূত্র জানায়, এ সময় বাসের ভেতর কয়েকজন সিগারেট খাচ্ছিল। তা থেকেই মূলত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে তিন-চারটি সিট পুড়ে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আহতরা ভর্তি হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
আপনার মন্তব্য