সিলেটটুডে ডেস্ক

১৩ জানুয়ারি, ২০১৮ ১৫:৪২

ছয় ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল শুরু

সংঘর্ষের পর পাওয়া ছবি

কুমিল্লা সদরে ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় রেল যোগাযোগ বন্ধ হওয়ার ছয় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। উদ্ধার কাজ শেষে শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ৩টার পর এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

কুমিল্লা রেল স্টেশনের উপ-সহকারী পরিচালক লিয়াকত আলী মজুমদার জানান, উদ্ধার কাজ শেষে শনিবার বেলা ৩টার পর এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

জানা গেছে, লাকসাম থেকে একটি উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ চালায়। বেলা ৩টা ১০ মিনিটে চলাচল শুরু হয়।

এদিকে সকাল ৯টা ২৫ মিনিটে আখাউড়া থেকে কুমিল্লার উদ্দেশে ছেড়ে আসা একটি ডেমু ট্রেন কুমিল্লা সদর উপজেলার বানাশুয়া এলাকায় রেল ক্রসিংয়ে বালু ভরতি একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ডেমু ট্রেনটি রেল লাইন থেকে ছিটকে পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আপনার মন্তব্য

আলোচিত