সিলেটটুডে ডেস্ক

২৫ জানুয়ারি, ২০১৮ ১৮:১১

এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৩ জন গ্রেপ্তার

দুর্নীতির মাধ্যমে বিদেশে ১৬৫ কোটি টাকা পাচারের অভিযোগে এবি ব্যাংকের সাবেক চেয়ারম্যানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বিকেলে ৪ টার দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এম ওয়াহিদুল হক ছাড়াও এই ব্যাংকের হেড অব ট্রেজারি আবু হেনা মোস্তফা কামাল এবং ব্যবসায়ী মো. সাইফুল হককে গ্রেপ্তার করা হয়।

দুদকের উপ পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সংযুক্ত আরব আমিরাতে একটি অফশোর প্রতিষ্ঠান তৈরি করে ১৬৫ কোটি পাচারের অভিযোগে এর আগে তাদেরকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করে দুদক। সর্বশেষ গেল ২৮ ডিসেম্বর তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

আপনার মন্তব্য

আলোচিত